সংবাদ শিরোনাম:

‘বন্দুকযুদ্ধে’ খুনি নয়ন বন্ড নিহত, পুলিশের এএসপিসহ আহত ৪

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:56:55 am, Tuesday, 2 July 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা সংবাদদাতা॥  স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে বরগুনার রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এএসপিসহ চারজন।মঙ্গলবার (২ জুলাই) সকালে পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন এ কথা জানিয়েছেন। এর আগে ভোরে বরগুনা জেলা সদরের বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এসপি মারুফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযানে অংশগ্রহণকারী বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহান হোসেন, বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান, জেলা ডিবির এসআই (নি.) মো. মনিরুজ্জামান, কনস্টেবল মো হাবিবুর রহমান আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য সদস্যদের বরগুনা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর গুরুতর আহত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেনকে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি জানান, বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র, একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড পিস্তলের গুলি ও ২ রাউন্ড শটগানের কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘বন্দুকযুদ্ধে’ খুনি নয়ন বন্ড নিহত, পুলিশের এএসপিসহ আহত ৪

প্রকাশের সময় : 11:56:55 am, Tuesday, 2 July 2019