সংবাদ শিরোনাম:

নয়ন বন্ডের নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন রিফাতের বাবা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:50:58 am, Tuesday, 2 July 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

রিফাতের বাবা দুলাল শরীফ। ছবি: সংগৃহীত

বরগুনা সাংবাদদাতা॥  প্রকাশ্য দিবালোকে শাহ নেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ডের নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন রিফাতের বাবা দুলাল শরীফ। তিনি বলেন, বন্দুকযুদ্ধে নয়ন বন্ডের নিহত হওয়ার খবর শুনে আমার খুব ভালো লাগছে। এবার ছেলের আত্মা যদি একটু শান্তি পায়।

দুলাল শরীফ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এতো দিনের পরিশ্রম সার্থক হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যার নির্দেশে জিরো টলারেন্স ঘোষণার পরই প্রশাসন তৎপর হয়েছে। তারা রাত-দিন কাজ করে আসামিদের ধরেছে। গত রাতে নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।তিনি আরও বলেন, মিডিয়া কর্মীদের আমি ধন্যবাদ জানাই। তাদের প্রচার আসামিদের ধরতে সহায়তা করেছে।

প্রসঙ্গত, গত বুধবার সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করেন সন্ত্রাসীরা। পরদিন সকালে রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নয়ন বন্ডের নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন রিফাতের বাবা

প্রকাশের সময় : 11:50:58 am, Tuesday, 2 July 2019