ঈদের পরদিনও বাড়ি ফিরছে রাজধানীবাসী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




ঈদের পরদিনও বাড়ি ফিরছে রাজধানীবাসী

ঈদের পরদিনও বাড়ি ফিরছে রাজধানীবাসী




অনলাইন ডেস্ক: ঈদের পর দিনও ঘরে ফেরা মানুষের পদচারণায় সরগরম রাজধানীর বাস টার্মিনালগুলো। সকাল থেকে মহাখালী, গাবলতী, শ্যামলী, কল্যানপুর বাস কাউন্টার ঘুরে দেখা যায় প্রতিবারের মত এবারও ঈদের পর দিন ঘরে ফিরছেন শত শত মানুষ। যাত্রীরা বলছেন টিকেট না পাওয়ার কারণে ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি তারা। কেউ আবার যানজট এড়াতে আজকের দিন বেছে নিয়েছেন। ঈদের দিনে মৌসুমী কাজ করা অনেক শ্রমিকও আছে এই দলে।

ঈদের পর দিন সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরে ফেরা মানুষের ছিল উপচে পড়া ভীড়। টিকেট না পেয়ে যারা স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে পারেননি তারা ঈদ আনন্দ কিছুটা হলেও পেতে ছুটছেন নাড়ীর টানে।

রাজধানীর মহাখালী, গাবতলী, কল্যাণপুর থেকে ছেড়ে যায় বিভিন্ন রূটের বেশ কিছু বাস। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যা বাড়তে থাকে। এরমধ্যে অনেকে আবার যানজট এড়াতে পরিবার পরিজন নিয়ে স্বস্তির যাত্রা নিশ্চিত করতেই ঈদের পর দিন বাড়ী ফিরছেন।

কাউন্টার কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত গাড়ি এবং রাস্তা ফাঁকা থাকায় যাত্রীরা নির্বিঘেœ বাড়িতে ফিরতে পারছেন।

এদিকে, ঈদের পর বাড়ি ফেরাদের দলে রয়েছেন অনেক মৌসুমী শ্রমিকও। ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় কসাই বা সহকারী হিসেবে কাজ শেষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD