গৌরনদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




গৌরনদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

গৌরনদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার




মোঃ মাসুদ সরদার ,গৌরনদী প্রতিনিধি॥  বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠে গ্রামের আঃ ছালাম খলিফার ঘরের সামনে থেকে শনিবার দুপুরে ১০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ইউপি সদস্য রায়হান হোসেন বেপারী (২৯) ও ১১পিস ইয়াবাসহ তার (রায়হান) সহযোগী ওমর ফারুক রাকিব (২৩)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ইউপি সদস্য রায়হান উপজেলার চাঁদশী ইউনিয়নের নাঠৈ গ্রামের আঃ হক বেপারী ছেলে ও চাঁদশী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য।

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ নাঠৈ গ্রামের আঃ ছালাম খলিফার বাড়িতে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ মাদক বিক্রেতা পালিয়ে গেলেও ছালামের ঘরের সামনে থেকে ১০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ইউপি সদস্য রায়হান হোসেন বেপারী (২৯) ও ১১পিস ইয়াবাসহ তার (রায়হান) সহযোগী ওমর ফারুক রাকিব (২৩)কে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে থানার এসআই আবুল বাশার মোল্লা বাদি হয়ে আটককৃত ওই ২জনসহ ৪ মাদক বিক্রেতাকে আসামি করে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD