সংবাদ শিরোনাম:

ময়নাতদন্তের পর রিফাতের লাশ বাড়িতে, আসরের পর জানাজা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:09:18 pm, Thursday, 27 June 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  স্ত্রীর সামনে স্বামীকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার জড়িত চন্দনকে আটক করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
তিনি বলেন, তদন্তের স্বার্থে কোথায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলা যাচ্ছে না। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর নাগাদ ময়নাতদন্তের পর নিহতের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে বরগুনা আনা হবে বলে পারিবারসূত্রে জানা গেছে। নিহতের জানাজা বৃহস্পতিবার বাদ আসর তাদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি, বরগুনার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বলেন, এমন একটি ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে পুলিশের সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করা গেছে। অভিযান চলছে। শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

প্রসঙ্গত, বুধভার স্ত্রীর সামনে ধারালো অস্ত্র নিয়ে রিফাতের ওপর হামলার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাত্ক্ষণিকভাবে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ময়নাতদন্তের পর রিফাতের লাশ বাড়িতে, আসরের পর জানাজা

প্রকাশের সময় : 05:09:18 pm, Thursday, 27 June 2019