ঝালকাঠি সংবাদদাতা॥ ঝালকাঠিতে ইউনানি চিকিৎসা কেন্দ্র এবং ভেটেরিনারি ফার্মেসিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শহরের কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।এসময় অশ্লীল বিজ্ঞাপন দেয়া, চিকিৎসক না থাকা এবং সব রোগের চিকিৎসার নামে প্রতারণার দায়ে ওয়ামিন হারবাল ও দিল্লী ইউনানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি এবং প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও লাইসেন্সে অমিল থাকায় ভেটেরিনারি ওষুধের দোকান মুনা মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এবং বরিশাল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান চলে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
ঝালকাঠিতে ফার্মেসিতে অভিযান,জরিমানা
-
Reporter Name - প্রকাশের সময় : 06:23:14 pm, Tuesday, 25 June 2019
- 11 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
















