বিজ্ঞপ্তি :
খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার এন্ড প্রি-স্কুল’ ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান নগরীতে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২ কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম
সংবাদ শিরোনাম:

বরিশালে গৃহবধূকে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:46:49 am, Friday, 21 June 2019
  • 3 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাজেদা বেগম নামের (৪৫) এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বাড়ি সংলগ্ন বাগানে গাছ থেকে মাজেদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাজেদা বেগম টুঙ্গিবাড়িয়া এলাকার দিনমজুর কাঞ্চন হাওলাদারের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, কয়েক বছর ধরে মাজেদা বেগমের বসতঘরসহ জমি নিয়ে প্রতিবেশী শহিদ হাওলাদার ও তার ভাই মালেক হাওলাদারের সঙ্গে বিরোধ চলছে। বসতভিটা ও জমি ছেড়ে চলে যেতে দিনমজুর কাঞ্চন হাওলাদার ও তার স্ত্রী মাজেদা বেগমকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল তারা।

বসতভিটা থেকে উৎখাত করতে কাঞ্চন হাওলাদার ও তার স্ত্রী মাজেদা বেগমকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল শহিদ হাওলাদার ও তার ভাই মালেক হাওলাদার। একাধিকবার কাঞ্চন হাওলাদার ও মাজেদা বেগমের ঘরে তালাও দেয়া হয়। শহিদ হাওলাদার ও তার ভাই মালেক হাওলাদার ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে আসছে।

এ কারণে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। বুধবার রাতে শহিদ ও মালেকসহ তাদের সহযোগীরা মাজেদা বেগমকে মারার জন্য খুঁজতে থাকে। তাদের কারণে মাজেদা বেগম পালিয়ে থাকে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাগানে মাজেদা বেগমের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। মাজেদা বেগমের ছেলে মানিক হাওলাদার অভিযোগ করেন, রাতে শহিদ ও মালেক হাওলাদারের ভয় আমার মা লুকিয়ে ছিল। সকালে বাগানে একটি গাছের সঙ্গে মরদেহ ঝুলছে এমন খবর পেয়ে দেখি আমার মায়ের মরদেহ। তবে তার পা মাটির সঙ্গে লেগে ছিল। যে গাছের সঙ্গে ঝুলে ছিল সেই গাছে কোনো মানুষ গলায় দড়ি দিলে তা ভেঙে যাওয়ার কথা। মায়ের কোমরে আঘাতের চিহ্ন ছিল। শরীর থেকে রক্ত ঝরছিল।

এসব দেখে যে কেউ বুঝবে আমার মাকে হত্যা করা হয়েছে। হত্যার পর গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

শহিদ ও মালেক হাওলাদারকে গ্রেফতার করে নিরপেক্ষ তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার বলেন, দুপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা। তারপরও অভিযুক্তদের ওপর নজর রাখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

বরিশালে গৃহবধূকে হত্যা

প্রকাশের সময় : 01:46:49 am, Friday, 21 June 2019