বরিশাল বিভাগে ভিটামিন 'এ' ক্যাপসুল খাবে ২২ লাখ শিশু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বরিশাল বিভাগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২২ লাখ শিশু

বরিশাল বিভাগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২২ লাখ শিশু




নিজস্ব প্রতিবেদক ॥   বরিশাল বিভাগের ৬ জেলা এবং সিটি করপোরেশন এলাকায় এবার ২২ লাখ ৫৪ হাজার ৭৮ জন শিশুকে ভিটামিন এ প¬াস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বরিশাল নগরী ও জেলায় ৩ লাখ ৫৬ হাজার ৪শ’ ৬৩জন শিশুকে ভিটামিন ‘এ’ প¬াস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষ্যে নগরীতে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি করপোরেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়,

নগরীতে মোট ৪৯ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ২০জন শিশুকে এবং ১২ থেকৈ ৫৯ মাসের ৪৪ হাজার ৪শ’ ৮০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীতে মোট ২শ’ ২০টি কেন্দ্রে ৫শ’ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান, সচিব মো. ইসরাইল হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান বক্তব্য রাখেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডা. মো. ফয়সাল, ডা. মঞ্জুরুল আলম শুভ্র, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ড. মো. মনোয়ার হোসেন। তিনি বলেন, এবার জেলায় ৩ লাখ ৬ হাজার ৯শ’ ৬৩জন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ৩১ হাজার ৮শ’ ৬৭ জন এবং ১২ থেকে ৫৯ মাসের ২ লাখ ৭৫ হাজার ৯৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুুল খাওয়ানো হবে।

জেলায় ২ হাজার ৫০ টিকাদান কেন্দ্র এবং ৪ হাজার ১শ’ স্বেচ্ছাসেবক এই কাজে নিয়োজিত করা হয়েছে। ভিটামিন এ শিশুর স্বাভাবিক দৃষ্টি বজায় রাখে। ফলে রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝূঁকি কমায়। তাই ২২ জুন সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য সংশি¬ষ্টদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এবার বরিশালে সকল শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে ১টি করে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুকে খাওয়ানো হবে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল। স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বরিশাল বিভাগের ৬ জেলা এবং সিটি এলাকায় এবার ২২ লাখ ৫৪ হাজার ৭৮জন শিশুকে ভিটামিন এ প¬াস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এরমধ্যে ৬ থেকে ১১ মাসের ১২ লাখ ৬ হাজার ৭শ’ ৫৭জন এবং ১২ থেকে ৫৯ মাসের ১০ লাখ ৪৭ হাজার ৩শ’ ২১জন শিশু রয়েছে। বিভাগে মোট ৮ হাজার ৫শ’ ৯০টি কেন্দ্রের মাধ্যমে ১৭ হাজার ৪শ’ ৪৯জন স্বেচ্ছাসেবক এই ভিটামিন এ প¬াস ক্যাম্পেইনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD