সংবাদ শিরোনাম:

বরিশালগামী বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:26:09 pm, Wednesday, 19 June 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: মাদারীপুরের কালকিনী উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।বুধবার (১৯ জুন) সাড়ে ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইসেবেলা পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সড়কের পাশে গাছের সঙ্গে বিআরটিসির বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক ড্রাইভার ও হেলপার।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ইটেরপোল এলাকার সবুজ খলিফার ছেলে ট্রাকের চালক আবু বকর (৩৪) ও হাজিরহাওলা এলাকার বেলায়েত মোল্লার ছেলে ট্রাক চালকের সহকারী নিলয় মোল্লা (১৮)।

দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে ফিরোজ তালুকদার (২৮) ও হুমায়ন কবীর (৩০) নামে দুইজন বাস যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। নিহত দুইজনই মাদারীপুর শ্রমিক ইউনিয়নের সদস্য।ডাসার থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আমরা ১২ জনকে ভর্তি করি। এর মধ্যে দুজন মারা গেছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকিদের আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালগামী বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশের সময় : 10:26:09 pm, Wednesday, 19 June 2019