অতিরিক্ত চাঁদা আদায়,বাসচালকেমারধর, ৪র্থ দিনেও সমাধান হয়নি ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অতিরিক্ত চাঁদা আদায়,বাসচালকেমারধর, ৪র্থ দিনেও সমাধান হয়নি ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল

অতিরিক্ত চাঁদা আদায়,বাসচালকেমারধর, ৪র্থ দিনেও সমাধান হয়নি ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল




নিজস্ব প্রতিবেদক।।  অতিরিক্ত চাঁদা আদায় ও বাসচালককে মারধরের প্রতিবাদে বরিশাল থেকে ঝালকাঠিতে সরাসরি বাস চলাচল আবার বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝালকাঠির অভ্যন্তরীণ ৮টি পথে আজ শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন ঝালকাঠি বাস মালিক ও শ্রমিকেরা। বরিশাল বাস মালিক সমিতির কোনো বাস ঝালকাঠি হয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। আজ বেলা ১১টার দিকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি আন্তজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

ঝালকাঠির বাস শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে থেকেই বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির নেতারা চাঁদার পরিমাণ বাড়িয়ে দেন। তাঁরা স্ট্যান্ডে গাড়ি রাখা বাবদ ২০ টাকার জায়গায় ৫০ টাকা, আবার মালিক সমিতির ৩০০ টাকার জায়গায় ৫০০ টাকা করে চাঁদা আদায় করছেন। বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির নামে তাদের প্রতিনিধিরা এই চাঁদা আদায় করছেন। ঝালকাঠি জেলার বাস শ্রমিকেরা এই অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকার করায় বেশ কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, আজ সকাল ৮টার দিকে বাড়তি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ঝালকাঠি বাস মালিক সমিতির চালক মিলন মিয়াকে মারধর করে বরিশালের বাস শ্রমিকেরা। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চালকের ওপর হামলার খবর ঝালকাঠির শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদ হিসেবে তাৎক্ষণিক তাঁরা ঝালকাঠি বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ ৮টি পথে বাস চলাচল বন্ধ করে দেন।

একই সঙ্গে বরিশাল থেকে ঝালকাঠি ও খুলনাসহ অন্যান্য রুটের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসগুলো বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দুই কিলোমিটার দূরে রায়াপুরায় আটকে দেন ঝালকাঠির শ্রমিকেরা। ফলে সেখানেই যাত্রীদের নামিয়ে চলে আসতে হয় বাসগুলোকে।

ঝালকাঠি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ আজ দুপুরে বলেন, ‘বরিশাল বাস মালিক সমিতি একটি সিন্ডিকেট করে ঝালকাঠি বাস মালিক-শ্রমিকদের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালাচ্ছে। ইচ্ছামাফিক কয়েক ধাপে চাঁদাবাজি, শ্রমিকদের মারধরসহ নানা অনিয়ম চালাচ্ছে। আজকেও আমাদের এক চালককে মারধর করা হয়েছে। আমরা এর বিচার চাই। একই সঙ্গে বরিশালের বাস মালিক সমিতির এই অন্যায় আচরণের প্রতিকার না হওয়া পর্যন্ত বরিশালের কোনো বাস ঝালকাঠির ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। আমাদের মালিক সমিতির বাসগুলো রায়াপুরায় নেওয়া হচ্ছে।’

এ প্রসঙ্গে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন বলেন, আজ সকালে যাত্রী তোলা নিয়ে পিরোজপুর ও ঝালকাঠি বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্যে ঝগড়া হয়। বরিশালের মালিক ও শ্রমিক নেতারা তা সমাধানের চেষ্টা করেন। কিন্তু ঝালকাঠির শ্রমিকেরা তা উপেক্ষা করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

প্রসঙ্গত বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বে ২০১৭ সালের ১৭ থেকে ২১ ডিসেম্বর এবং ২০১৮ সালের ৩ থেকে ২৩ জানুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি থেকে বেশ কয়েক দিন বরিশাল থেকে ঝালকাঠি হয়ে সরাসরি ১১টি পথে বাস চলাচল বন্ধ ছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD