সংবাদ শিরোনাম:

ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:01:50 pm, Monday, 17 June 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।  ট্রেড লাইসেন্স না থাকা ও নবায়ন না করার অপরাধে বরিশালে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। নগর ভবনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, দুপুরে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা ও নবগ্রাম রোড এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ট্রেড লাইসেন্স না থাকা ও নবায়ন না করার অপরাধে ইনফরমেশন টেকনোলজি কলেজের মালিক মো. সোহেল ও শান্ত ডিজিটাল স্টুডিও’র মালিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা হয়।

এছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসক জিএস হাওলাদারকে ৩ হাজার, হোটেল মালিক হারুন অর রশিদকে ৩ হাজার, ভিসা প্রসেসিং সেন্টারের মালিক আবুল হাসনাতকে ৩ হাজার ও জুয়েল হাওলাদার নামে ব্যক্তিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : 11:01:50 pm, Monday, 17 June 2019