সংবাদ শিরোনাম:

নলছিটিতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে গৃহবধূর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:30:36 pm, Saturday, 15 June 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

SONY DSC

মোঃআমিন হোসেন (নলছিটি)ঝালকাঠী : ঝালকাঠির নলছিটিতে স্বামীর যৌতুকের দাবিতে নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করে ইভা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।গত ৩০ মে নলছিটি পৌরসভার বৈচন্ডী গ্রামে স্বামী বাড়িতে থাকাকালীন সময় সে বিষপান করে। ইভা ওই গ্রামের হাবিবুর রহমানের পুত্র লিংকন হাওলাদারের স্ত্রী ও দক্ষিণ বৈচন্ডী গ্রামের গাজী আক্তার হোসেনের মেয়ে।
গৃহবধূ ইভার বাবা গাজী আক্তার হোসেন অভিযোগ করেন, পাঁচ বছর পূর্বে বৈচন্ডী গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে লিংকন হাওলাদারের সঙ্গে বিয়ে হয় ইভা আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে প্রায়ই ইভাকে নির্যাতন করতো তাঁর স্বামী ও তার পরিবারের লোকজন।

গত ৩০ মে একটি তুচ্ছ ঘটনায় স্বামী লিংকন ইভাকে অমানুষিক নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে ওই দিন রাতে বিষপান করে ইভা। এ ঘটনার পরও তাকে তার স্বামীসহ পরিবারের অন্যান্য লোকজন চিকিৎসা দিতে হাসপাতালে নেননি। খবর পেয়ে পরদিন তার বাবা তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু বিষপানের পর দীর্ঘসময় ধরে চিকিৎসা সেবা না দেয়ায় তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। যার ফলে তার বেচেঁ থাকা অনিশ্চয়তা দেখা দেয়। দীর্ঘ ১৫দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে শুক্রবার বিকালে মারা যায় ।

গৃহবধূ ইভার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। শনিবার ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এছাড়া ইভা তার ওপর স্বামী, শ্বশুর,শাশুরীসহ অন্যদের কর্তৃক নির্মম নির্যাতনের চিত্র সে তার পরিবারের কাছে লিখিত ভাবে জানিয়ে গেছেন।এ ঘটনায় ইভার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এদিকে গৃহবধূ ইভা আক্তারের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে তার স্বামী লিংকন হাওলাদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।এব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন জানান, এখানো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময় : 04:30:36 pm, Saturday, 15 June 2019