সংবাদ শিরোনাম:

সরকারি বাংলোতে ‘আপত্তিকর’ অবস্থায় কবি রবীন্দ্র গোপ আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:49:08 pm, Thursday, 13 June 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:  সরকারি বাংলোতে এক তরুণীর (২৬) সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপকে আটক করেছে স্থানীয়রা। এ সময় এক নারীকেও আটক করা হয়।বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জাদুঘরের ভেতরে ডাক বাংলো থেকে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জানা যায়, চলতি বছরের ১৭ মে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। কয়েক দফা চুক্তির মেয়াদ বাড়িয়ে গত ১০ বছর ধরে জাদুঘরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।এই সময়ে সরকারি বাংলোতে নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি মেয়াদ শেষ হওয়ার পরও তার বিরুদ্ধে সরকারি বাড়ি দখল করে থাকারও অভিযোগ রয়েছে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, সরকারি বাংলোতে নারীদের এনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রবীন্দ্র গোপকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে রবীন্দ্র গোপের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন জাদুঘরের কর্মকর্তা মো. খোরশেদ আলম। তবে গত ৩ জুন বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক ড. আহমদ উল্লাহকে প্রেষণে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সরকারি বাংলোতে ‘আপত্তিকর’ অবস্থায় কবি রবীন্দ্র গোপ আটক

প্রকাশের সময় : 11:49:08 pm, Thursday, 13 June 2019