সংবাদ শিরোনাম:

ঘুষ চেয়ে না পাওয়ায় ছেলের সামনেই বাবার পা ভাঙলো পুলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:05:50 pm, Wednesday, 12 June 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :  রাজশাহীর দুর্গাপুরে ২০ হাজার টাকা ঘুষ চেয়ে না পাওয়ায় সাইদুল ইসলাম নামের এক ব্যক্তির পা ভেঙে দিয়েছে দুর্গাপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হাফিজ।এতেই ক্ষান্ত হননি এএসআই হাফিজ। ছেলের সামনেই তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন সাইদুল ইসলাম।

সোমবার (১০ জুন) রাত ১০টার দিকে এ ঘটনার পর দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সাইদুল ইসলামকে।সাইদুল ইসলাম অভিযোগ করেন, তার ছেলের বউ তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। ওই অভিযোগের কারণে সোমবার রাতে তার ছেলে আসাদুল ইসলামকে গ্রেফতার করে থানায় না নিয়ে হোজা অনন্তকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়।

ছেলেকে ছাড়াতে সেখানেই যান সাইদুল ইসলাম।এ সময় ২০ হাজার টাকা ঘুষ দাবি করে এএসআই হাফিজ। ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এএসআই হাফিজ।এ সময় ৯’শ টাকা পকেট থেকে বের করে এএসআই হাফিজকে দেন সাইদুল ইসলাম।

এতে সন্তুষ্ট হতে পারেননি এএসআই হাফিজ। বাঁশের লাঠি দিয়ে ছেলের সামনেই তার বাম পায়ে আঘাত করা হয়। এতে সাইদুল ইসলামের বাম হাটু ভেঙে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঘুষ চেয়ে না পাওয়ায় ছেলের সামনেই বাবার পা ভাঙলো পুলিশ

প্রকাশের সময় : 03:05:50 pm, Wednesday, 12 June 2019