সংবাদ শিরোনাম:

রাজাপুরে ইয়াবাসহ বিজিবি সদস্য জাহিদুল আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:08:37 am, Tuesday, 11 June 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

রাজাপুর প্রতিনিধি।।  ঝালকাঠির রাজাপুরে বিজিবি সদস্য মো. জাহিদুল ইসলামসহ (২৬) পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। রোববার (০৯ জুন) সন্ধ্যায় উপজেলার উত্তর বাগড়ি এলাকায় লালমোন হামিদ মহিলা কলেজের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।

এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নম্বর-৪। আটককৃত জাহিদুল উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের মোঃ মজলে আলী খান ওরফে কুট্টি দফাদারের ছেলে ও রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্য।

অন্যরা হলো উপজেলার পশ্চিম চরবাগড়ি গ্রামের মৃত আজাহার আলী আকনের পুত্র জহিরুল ইসলাম জুয়েল (৪০), পারগোপালপুরের আব্দুল বারেক হাওলাদারের পুত্র মোঃ নজরুল ইসলাম (২৯), পাশ্ববর্তী ভান্ডারিয়া থানার চড়াইল গ্রামের আব্দুল লতিফ ব্যাপারীর পুত্র মোঃ সোহেল ব্যাপারী (২৮)।

এছাড়াও এ ঘটনায় আটকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পাশ্ববর্তী ভান্ডারিয়া থানার ইকরী গ্রামের আব্দুল রফ সরদারের পুত্র মোঃ আসাদ হোসেন (৩৫) কে আটক করে পুলিশ ও রাজাপুর উপজেলার মৃত ইদ্রিস আলীর পুত্র মোঃ হাচান (২৫) পালাতক রয়েছে।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মাঈন উদ্দিন জনান, সোমবার দুপুরে বিজিবি সদস্য জাহিদ হোসেনকে বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করে বাকিদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে ইয়াবাসহ বিজিবি সদস্য জাহিদুল আটক

প্রকাশের সময় : 01:08:37 am, Tuesday, 11 June 2019