সংবাদ শিরোনাম:

জন্মদিনের পার্টিতে যাওয়ার নামে গাড়িতে তরুণীকে যৌন হেনস্থা, গ্রেফতার দুই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:45:03 pm, Sunday, 2 June 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়ার নাম করে ১৭ বছরের এক তরুণীকে গাড়িতে তুলে যৌন হেনস্থার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল গুরুগ্রাম পুলিশ। গাড়ির মধ্যে যৌন হেনস্থার ঘটনাটি গত মঙ্গলবার রাতে ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৯এ অঞ্চলে। মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তির বয়স ২৬ বছর। তাদের একজন লক্ষ্মণ বিহার ও অন্যজন অশোক বিহারের বাসিন্দা।তাঁদের দু’জনকেই অশোক বিহারের ফেজ-৩ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।

গুরুগ্রাম পুলিশের মুখপাত্র সুভাষ বোকেন বলেছেন, ‘‘গত ২৮ মে ওই দু’জন তরুণীকে জন্মদিনের পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু মেয়েটির গাড়ি না থাকায় সে বন্ধুদের থেকে লিফ্ট চেয়েছিল।

সেই জন্মদিনের পার্টিতে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে।’’ অভিযোগের সময় ওই তরুণী পুলিশকে জানিয়েছে, দুই ব্যক্তিই গাড়ির মধ্যে জোর করে তাঁকে যৌন নিগ্রহ করে।

তার পর মাঝ রাস্তায় তাঁকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।এরপর ওই তরুণী বাড়িতে এসে মা-কে সমস্ত কথা খুলে জানায়।তারপরই তাঁর মা অভিযোগ জানান থানায়।সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ওই দুই ব্যক্তিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জন্মদিনের পার্টিতে যাওয়ার নামে গাড়িতে তরুণীকে যৌন হেনস্থা, গ্রেফতার দুই

প্রকাশের সময় : 10:45:03 pm, Sunday, 2 June 2019