ডাকসুর আজীবন সদস্য হলেন প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডাকসুর আজীবন সদস্য হলেন প্রধানমন্ত্রী

ডাকসুর আজীবন সদস্য হলেন প্রধানমন্ত্রী




অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্য করা হয়েছে।এছাড়া ১৯৭৩ সালের ২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজীবন সদস্যপদ প্রদানের স্মারকপত্র ছিড়ে ফেলার ঘটনার নিন্দা প্রস্তাব গ্রহণ করে নির্বাহী সভার এজেন্ডাভুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ মে) বিকালে ডাকসুর কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ডাকসুর জিএস গোলাম রাব্বানী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থবীমা চালু করার আবেদন জানালে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিবে বলে আশ্বস্ত করেছেন ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আখতারুজ্জামান।

ডাকসুর কার্যনির্বাহী বৈঠকে চলতি ২০১৯-২০ অর্থবছরে ডাকসুর ১ কোটি ৯৮ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে এই সভায়। ক্যাম্পাসে গণপরিবহন ও রিক্সা ভাড়া নির্ধারণে ঈদের পরে পলিসি ডায়ালগ আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোলাম রাব্বানী বলেন, ডাকসুর কার্যনির্বাহী সভার সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে। এছাড়াও ২০১৯-২০ অর্থবছরের ডাকসুর বাজেট পেশ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা, রিকশা ভাড়া নির্ধারণের বিষয়ে পলিসি ডায়ালগ আয়োজনের সিদ্ধান্ত হয়।তবে মিটিংয়ের বিষয়ে জানতে ডাকসুর সহ-সভাপতি নুরুল হক নুরকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD