সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় খাবার হোটেলের পিছনে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:26:41 pm, Thursday, 30 May 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

পাথরঘাটা সংবাদদাতা: বরগুনার পাথরঘাটায় সাত বছরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওই শিশুটির পরিবারের অভিযোগ, সোমবার (২৭ মে) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারের খাবার হোটেলের কর্মচারী শাহীন টাইগার (পানিয়) খাওয়ানোর কথা বলে হোটেলের পেছনের একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। শাহিন ওই একই গ্রামের মো. সোনা মিয়ার ছেলে।

ছাত্রীর কাকা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে টাইগার খাওয়ানোর কথা বলে খাবার হোটেলের পেছনের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। শিশুটির কাকী দরজা বন্ধ করতে দেখে শিশুটির মাকে জানান। শিশুটির মা এবং বড় কাকা গিয়ে হোটেলের পেছনের কক্ষে ধাক্কা দেন।

ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দড়জা ভাঙতে উদ্যত হন। টের পেয়ে শাহিন দরজা খুলে দেয়। এসময় স্বজনরা শিশুটিকে মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। পরে মুখের বাঁধন খুলে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। শিশুটির মা জানান, শাহীন তাঁর মেয়েকে ধর্ষণের জন্য চেষ্টা চালিয়েছে। তবে টের পেয়ে দড়জায় নক করায় সে ধর্ষণে ব্যার্থ হয়েছে।

বখাটে শাহীনের আমরা উপযুক্ত বিচার চাই।অভিযুক্ত শাহিন মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এবিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার সাংবাদিকদের জানান, এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় খাবার হোটেলের পিছনে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা

প্রকাশের সময় : 03:26:41 pm, Thursday, 30 May 2019