সেহরির সময় টিউবওয়েলে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সেহরির সময় টিউবওয়েলে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণ

সেহরির সময় টিউবওয়েলে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণ




অনলাইন ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বুধবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর স্বজনরা জানান, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে মেয়েটি। মঙ্গলবার সেহরির সময় বাড়ির পাশের একটি টিউবওয়েলে পানি আনতে গেলে ওঁত পেতে থাকা নাজিম উদ্দিন ও তার সহযোগীরা তাকে মুখে গামছা বেঁধে একটি ঝোপঝাড়ে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়।এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাজিম উদ্দিন একই এলাকার আলী আকবরের ছেলে।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক বলেন, ধর্ষণের ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ এনে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার করার পর বোঝা যাবে, তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD