নদীর তীরে থেকে পাঁচ মাস বয়সী ভ্রূণ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নদীর তীরে থেকে পাঁচ মাস বয়সী ভ্রূণ উদ্ধার

নদীর তীরে থেকে পাঁচ মাস বয়সী ভ্রূণ উদ্ধার




ঝালকাঠি সংবাদদাতা।।  ঝালকাঠিতে পাঁচ মাস বয়সী একটি ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের সুগন্ধা নদী তীরের লিচুতলা এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে এটিকে ফেলে রেখে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের লিচুতলা এলাকায় দুপুরে স্থানীয় লোকজন একটি ব্যাগের ভেতর ভ্রূণটি দেখতে পেয়ে পুলিশে খবর খবর দেয়।

পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। সোমবার রাতে অবৈধ গর্ভপাত ঘটিয়ে কেউ এটিকে নদীতীরে ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা মো. সেলিম মিয়া বলেন, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে লোকজন ব্যাগের মধ্যে এটি দেখতে পায়। এ সময় লোকজন এসে ভিড় করে।

খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে। বাবুল খলিফা বলেন, আশপাশের কেউ হয়তো নদীতীরে এটি ফেলে গেছে। কারণ এখানে দূরের লোকজনের আসার কথা নয়। এ ধরনের অন্যায় কাজ যারা করে তাদের বিচার হওয়া প্রয়োজন। পুলিশ তদন্ত করলেই বিষয়টি বের হয়ে আসবে। ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, ভ্রূণটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD