সংবাদ শিরোনাম:

রাজাপুরে মাদক কারবারি,দুই গরু চোরসহ আটক ৫

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:55:24 pm, Saturday, 25 May 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

রাজাপুর সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে তিন মাদক কারবারি ও দুই গরু চোরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) গভীর রাতে তাদের আটক করা হয়। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকা ও গরু চোরদের কাছ থেকে একটি গরু জব্দ করে পুলিশ। আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. আলমগীর হোসেন (৪৮), তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৪২) ও লিটন মুন্সি (৩৪)। এ ছাড়া উপজেলার চর শুক্তাগড় গ্রামের গরু চোর মো. মফিদুল ইসলাম (২০) ও এক শিশু (১৪)।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকা থেকে প্রথমে আলমগীর ও তার স্ত্রী হোসনেয়ারাকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লিটন মুন্সিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫০ হাজার ২৫ টাকা জব্দ করা হয়।

অপরদিকে উপজেলার চর শুক্তগড় গ্রাম থেকে গভীর রাতে মো. আবু সালেহ মোল্লার বাড়ির গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মফিদুল ও এক শিশুকে আটক করে এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুই চোরকে আটক করে ও একটি গরু জব্দ করে।ওসি মো. জাহিদ হোসেন আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও চুরি ধারায় মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে মাদক কারবারি,দুই গরু চোরসহ আটক ৫

প্রকাশের সময় : 04:55:24 pm, Saturday, 25 May 2019