সংবাদ শিরোনাম:

ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশের খাঁচায় ছাত্রলীগ সভাপতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:31:24 am, Saturday, 25 May 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ লেলিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গৃহবধূর মা থানায় মামলা করার পর সন্ধ্যায় একডালা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লেলিন চকগোয়াশ গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তকিনগর গ্রামের এক গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিত লেলিন। সাত মাস পূর্বে ঐ গৃহবধূর বিয়ে হয়। তার স্বামী একটি কোম্পানিতে চাকরির সুবাদে ঢাকায় থাকেন।

গত বুধবার মধ্যরাতে স্বামী না থাকায় গৃহবধূর ঘরের দরজায় ধাক্কাধাক্কি করে গৃহবধূকে জোরপূর্বক মুখে গামছা ঢুকিয়ে তুলে নিয়ে পাশেই এক পুকুর পাড়ে নিয়ে যায়।

লেলিন সেখানে ঐ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর একডালা বাজার থেকে সন্ধ্যায় অভিযুক্ত লেলিনকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশের খাঁচায় ছাত্রলীগ সভাপতি

প্রকাশের সময় : 02:31:24 am, Saturday, 25 May 2019