অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজের বিপরীত পাশে ছয়তলা একটি ভবনের তৃতীয়তলার মিনি গার্মেন্টেসে আগুন লেগেছে।
শুক্রবার (২৫ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে আগুন লাগে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কীভাবে লেগেছে সেটা এখনও জানা যায়নি।
Reporter Name 
















