সংবাদ শিরোনাম:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠিতে অসহায় পরিবারের শিশুদের পোশাক বিতরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:26:51 pm, Friday, 24 May 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি সংবাদদাতা:  ঝালকাঠিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দুরন্ত ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ পোশাক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসীন মৃধা অনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদার, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী ও শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. নাদিম মাহমুদ।

সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে গরিব ও অসহায় একশত শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন। নতুন পোশাক পেয়ে খুশি এসব শিশু ও তাদের অভিভাবকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠিতে অসহায় পরিবারের শিশুদের পোশাক বিতরণ

প্রকাশের সময় : 03:26:51 pm, Friday, 24 May 2019