সংবাদ শিরোনাম:

ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়নি নিষিদ্ধ ৫২ পণ্য: ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:22:41 pm, Friday, 24 May 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:  হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২ পণ্য বাজার থেকে প্রত্যাহারের লক্ষ্যে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় শহরের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশী করা হয়। তবে ব্যবসায়ীরা আগে থেকে নিষিদ্ধ ৫২ পণ্য বিক্রি বন্ধ করে দেওয়ায় কারো কাছে এসব পণ্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানায়, হাইকোর্ট ৫২ পণ্য নিষিদ্ধ ঘোষণা করেন। এর মধ্যে ঝালকাঠির পাঁচটি লবন ও একটি সেমাই রয়েছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম ফরিদ উদ্দিনের নেতৃত্বে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ব্যবসা প্রতিষ্ঠান এবং বাজারে নিষিদ্ধ এসব পণ্য পাওয়া যায়নি। ব্যবসায়ীদের এসব পণ্য বিক্রি না করার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় উপস্থিত ছিলেন এনডিসি আবুজর মো. ইজাজুল হক, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়, মাসুমা আক্তার ও ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন বলেন, আমরা সকাল থেকে শহরের অনেকগুলো ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজারে অভিযান করেছি। কোন প্রতিষ্ঠানেই নিষিদ্ধ পণ্য পাওয়া যায়নি। ব্যবসায়ীরা সচেতন হয়েছেন। তারা আগে থেকেই এসব পণ্য সরিয়ে ফেলেছেন। তারা বভিষ্যতে এসব পণ্য বিক্রি করলে অভিযানের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়নি নিষিদ্ধ ৫২ পণ্য: ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের সময় : 03:22:41 pm, Friday, 24 May 2019