১৩০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১৩০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর!

১৩০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর!




অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে ১৩০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী সেই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২২ মে) রাতে উপজেলার আংগারিয়া গ্রাম থেকে ধর্ষককে গ্রেপ্তার করা হয়। আটক কিশোরের নাম সোহেল মিয়া। সোহেল ওই এলাকার তোতা খাঁ এর ছেলে।

জানা গেছে, আংগারিয়া গ্রামে ধর্ষণের শিকার ওই বৃদ্ধা বয়সের ভারে অন্ধ হয়ে গেছেন। চলাফেরাও ঠিকভাবে করতে পারেন না। মঙ্গলবার সন্ধ্যার পর বখাটে সোহেল মিয়া (১৪) ওই বৃদ্ধার ঘরে ঢুকে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।ঘটনায় ধর্ষণের শিকার বৃদ্ধার ছেলে দুদু মিয়া (৭৫) বাদী হয়ে বুধবার সন্ধ্যায় মধুপুর থানায় মামলা দায়ের করেছেন।

লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বৃদ্ধা খুব কাঁদছিলেন। ঠিক মতো কথাও বলতে পারছিলেন না। ঘটনার সময়ে বখাটে সোহেলকে বারবার বলছিলেন, আমাকে ছেড়ে দাও। আমি রোজা রাখছি।

এই বয়সে যৌন নির্যাতন সহ্য করতে না পেরে মুমূর্ষ অবস্থায় রয়েছেন বৃদ্ধা। তবে সম্মানের ভয়ে ভুক্তভোগী পরিবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালেও নেয়নি। ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, ধর্ষিতা ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। বুধবার রাতে ধর্ষক সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বৃদ্ধার বয়স উল্লেখ করা হয়েছে ১৩০ বছর। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD