সংবাদ শিরোনাম:

গৌরনদীতে বারবার ধর্ষিত হয়েও মাকে বুঝাতে পারেননি প্রতিবন্ধী মেয়ে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:17:42 am, Thursday, 16 May 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি: খাবারের প্রলোভন দেখিয়ে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে একাধিক বার ধর্ষণ করে ৬০ বছর বয়সি মুদি দোকানি লিয়াকত ফকির। প্রথমবারই ধর্ষণের শিকার হওয়ার পর কিশোরী তার মাকে বিভিন্ন ইঙ্গিত দিয়ে বিষয়টি বুঝানোর চেষ্টা করলেও মা তা বুঝতে পারেনি।

বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে একইভাবে প্রতিবেশির একটি খালি ঘরে নিয়ে কিশোরীকে পুনরায় ধর্ষণের চেষ্টা করে লিয়াকত। কিন্তু এবার কিশোরীর মা দেখে ফেলায় চিৎকার চেচামেচি শুরু করলে ধর্ষক লিয়াকত পালিয়ে যায়। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের।

এ ঘটনার পর দুপুরে কিশোরীর বাবা বাদি হয়ে মুদি দোকানি লিয়াকত ফকিরে বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে উপজেলার চন্দ্রহার গ্রামে অভিযান চালিয়ে লিয়াকতকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার লিয়াকত ফকির উপজেলার চন্দ্রহার গ্রামের মৃত গণি ফকিরের ছেলে।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানা পুলিশের এসআই মো. তৌহিদুজ্জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে বারবার ধর্ষিত হয়েও মাকে বুঝাতে পারেননি প্রতিবন্ধী মেয়ে

প্রকাশের সময় : 03:17:42 am, Thursday, 16 May 2019