সংবাদ শিরোনাম:

কাল দেশে ফিরছেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:47:46 pm, Tuesday, 14 May 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: প্রায় আড়াই মাস পর আগামীকাল বুধবার (১৫ মে) সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সব আনুষ্ঠানিকতা শেষ। ফ্লাইট কনফার্ম হয়েছে। আগামীকাল ৩টা ৫০ মিনিটে ওবায়দুল কাদের সিঙ্গাপুর ছাড়বেন। সাড়ে ৬টা নাগাদ ঢাকায় পৌঁছাবেন।এর আগে গত ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

ভারতের স্বনামধন্য হৃদরোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের গত ৫ এপ্রিল ছাড়পত্র পান। তবে ওই হাসপাতালের কাছে একটি ভাড়া করা বাসায় থাকছেন তিনি। গত ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাল দেশে ফিরছেন ওবায়দুল কাদের

প্রকাশের সময় : 11:47:46 pm, Tuesday, 14 May 2019