রমজানের প্রথম জুমায় বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রমজানের প্রথম জুমায় বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল

রমজানের প্রথম জুমায় বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল




নিজস্ব প্রতিবেদক: আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। বরিশালের প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। অধিকাংশ মসজিদে জায়গা ভরে রাস্তার অনেক দূর পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার লক্ষ্য করা গেছে।

রমজানের প্রথম জুমার নামাজে দক্ষিণাঞ্চলের প্রতিটি মসজিদে ছিল উপচে পড়া ভীড়। দুপুর ১২টা থেকেই মসজিদগুলোতে মসুল্লীদের আগমন শুরু হয়।

দুপুর ১টার মধ্যে পূর্ণ হয়ে যায় মসজিদের মূল এলাকা। বেশীরভাগ মসজিদের ছাদের পরে বাইরেও আজ শুক্রবার (১০ মে) চলতি বছরের চতুর্থ মাহে রমযানের প্রথম জুমার নামাজ আদায়ে মুসুল্লীদের ভীড় ছিল লক্ষণীয়।

ছারছিনা দরবার জামে মসজিদ ও চরমোনাই দরবার জামে মসজিদেও জুমার নামাজে বিপুল সংখ্যক মুসুল্লীয়ান অংশ নেন। বরিশাল মহানগরীর সর্ববৃহত জুমার জামাত অনুষ্ঠিত হয় চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদ ও নবগ্রাম রোড-চৌমহনী মসজিদ এ নুর তাবলিগ মারকাজ মসজিদে। এদুটি মসজিদেই কয়েক হাজার মুসুল্লী জুমার নামাজ আদায় করেন।

এবারের রমজান শুরুর পরে আজ বরিশালে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট ভাল ছিল। দিনের দ্বিতীয় প্রহরের শুরুতে কিছুটা মেঘের সাথে দিনভরই ছিল রোদের ঝলকানি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD