সংবাদ শিরোনাম:

তারাবির নামাজ আদায় করা অবস্থায় কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:02:09 am, Wednesday, 8 May 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: মাদারীপুরে তারাবির নামাজ আদায় করা অবস্থায় মজিবর বেপারি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টা দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। নিহত মজিবর ওই এলাকার মৃত নওয়াব আলী বেপারির ছেলে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া বলেন, নিহত মজিবর বেপারির সঙ্গে তাঁর ফুফাতো ভাই আশরাব বেপারি ও লিঙ্কন বেপারির বিরোধ ছিল। এর আগেও তাঁদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এর জের ধরে মসজিদে নামাজরত অবস্থায় তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শাহজাহান মিয়া আরও জানান, ৮টার দিকে তারাবির নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন মজিবর। এ সময় মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নামাজ আদায় করছিল। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন।

পরে মজিবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। মজিবর দৌড়ে বাইরে চলে আসার চেষ্টা করলে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে ফের কোপানো শুরু করে। এ সময় স্থানীয়দের মধ্যে হইচই শুরু হলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে এই ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানা-পুলিশ। এলাকায় আতঙ্ক থাকায় আমগ্রাম ও মঠবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ওসি শাহজাহান মিয়া বলেন, ‘মসজিদে ঢুকে এমন সন্ত্রাসী হামলা যারা করেছে তাদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে। আশা করছি দ্রুত তাদের আটক করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তারাবির নামাজ আদায় করা অবস্থায় কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : 02:02:09 am, Wednesday, 8 May 2019