সংবাদ শিরোনাম:

ঈদের পরে রাজপথে আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি নিতে আহ্বান:মজিবর রহমান সরোয়ার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:07:42 pm, Monday, 6 May 2019
  • 23 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে এখন আর গণতন্ত্র নেই। নেই আইনের শাসন। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য রোজার ঈদের পরে রাজপথে আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি।

আজ সোমবার (০৬ মে) বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে মহানগর বিএনপি আয়োজিত প্রতীকি অনশ কর্মসূচিতে মজিবর রহমান সরোয়ার এ আহ্বান জানান।

বরিশাল নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, দপ্তর সম্পাদক সাহেদ আকন স¤্রাট, নারী নেত্রী শরীফ তাসলিমা কামাল পলি, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম রনি প্রমুখ।

সভাপতির বক্তৃতায় মজিবর রহমান সরোয়ার আরো বলেন- জণগনের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে গিয়েই বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আজ জেল খাটতে হচ্ছে। আর এজন্য তিনি নোবেল পুরস্কার পাবেন। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনতে সকলকে ঐক্যব্ধ হওয়ার আহ্বান জান সরোয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঈদের পরে রাজপথে আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি নিতে আহ্বান:মজিবর রহমান সরোয়ার

প্রকাশের সময় : 10:07:42 pm, Monday, 6 May 2019