সংবাদ শিরোনাম:

ফণীর প্রভাবে ভোর রাত থেকেই বরগুনায় বৃষ্টি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:38:47 pm, Friday, 3 May 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ফণীর প্রভাবে ভোর রাত থেকেই বরগুনায় বৃষ্টি,voiceofbarishal.com

বরগুনা প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বরগুনায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (০৩ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে এই বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস।জানা গেছে, বৃষ্টি ও ঠাণ্ডা বাতাসের কারণে নির্ঘুম রাত কাটাচ্ছে বরগুনার নদী পাড়ের মানুষ।

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর লক্ষণ শুরুর সেই বিপদ সংকেত ঘোষণার পর থেকে বরগুনা সদরসহ ৬ উপজেলার মানুষ নিজেদের জানমাল রক্ষায় ব্যস্ত হয়ে পড়ছেন।

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, মানুষের জীবন ও জানমাল রক্ষা করতে উপকূলীয় এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে। নিরাপদ আশ্রয়ের জন্য বরগুনায় ৩৩৫টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ফণীর প্রভাবে ভোর রাত থেকেই বরগুনায় বৃষ্টি

প্রকাশের সময় : 01:38:47 pm, Friday, 3 May 2019