সংবাদ শিরোনাম:

বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:41:21 pm, Thursday, 2 May 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ,voiceofbarishal.com

নিজস্ব প্রতিবেদক: অতি প্রবল ঘূর্ণিঝড় ফনি ধেয়ে আসার কারণে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বুধবার (১ মে) বরিশালের নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের প্রধান মিঠু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী থেকে অতিভারী বর্ষণসহ ঘণ্টায় ৯০-১১০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের সময় : 10:41:21 pm, Thursday, 2 May 2019