গৌরনদীতে রাস্তা মেরামত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, রক্তপাত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে রাস্তা মেরামত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, রক্তপাত

গৌরনদীতে রাস্তা মেরামত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, রক্তপাত

গৌরনদীতে রাস্তা মেরামত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, রক্তপাত,voiceofbarishal.com




মোঃ মাসুদ সরদার , গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার চরদিয়াশুর নামক স্থানে মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে হামলা ও পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ মহিলাসহ ১০ জন আহত হয়েছে। উভয় পক্ষের আহত ৬ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার পুলিশ এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উপজেলার চরদিয়াশুর এলাকায় একটি রাস্তা মেরামত নিয়ে আমিন হাওলাদারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদের হাওলাদারের বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় উভয়ের মধ্যে বাকবিতান্ডা হয়। এ সময় আমিন হাওলাদার ও তার সহযোগীরা প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার বড় ভাই রিপন হাওলাদারকে পিটিয়ে জখম করে। এ খবর ছড়িয়ে পরলে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

আমিন হাওলাদার অভিযোগ করেন, সন্ধ্যার ঘটনার জের ধরে আব্দুল কাদেরের ২০/২৫ জন সমর্থক লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। এ সময় তাকে রক্ষায় স্ত্রী সানজিদা বেগম (৩০), বোন সেবু খানম (৪০),বড় ভাবী মেহেরোন নেছা (৪০) ও ভাতিজি লাবণী (১৬) এগিয়ে এলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

এ অভিযোগ অস্বীকার করে আব্দুল কাদের বলেন, আমিন হাওলাদার সন্ত্রাসী লোকজন নিয়ে আমি ও আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে। এলাকাবাসি জানান, সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত সানজিদা বেগম (৩০), বোন সেবু খানম (৪০),বড় ভাবী মেহেরোন নেছা (৪০) ও ভাতিজি লাবণী (১৬), আব্দুল কাদের ও রিপন হাওলাদারসহ ৬ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় বুধবার রাতে আমিন হাওলাদারের সমর্থক আব্দুল হালিম হাওলাদার বাদি হয়ে প্রতিপক্ষ আব্দুল কাদের ও রিপন হাওলাদার সহ ৬ জনকে আসামী গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ বৃহস্পতিবার সকালে এজাহার ভুক্ত আসামী সেকান্দার হাওলাদারকে (৫৭) গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD