সংবাদ শিরোনাম:

চিকিৎসার নামে একাধিকবার নববধূকে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:00:02 pm, Tuesday, 30 April 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

চিকিৎসার নামে নববধূকে ধর্ষণ,voiceofbarishal.com

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে চিকিৎসার নামে ভন্ডপীর আ. মজিদের হাতে ধর্ষণের শিকার হয়েছে জনৈক নববধূ (২০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।খবর পেয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নববধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই ভন্ডপীরের ছেলে শাহাদত হোসেনকে (৩০) আটক করেছে। তবে এ ঘটনার নায়ক ভন্ডপীর আ. মজিদ (৫০) পলাতক রয়েছে।

ধনবাড়ী থানা পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরসভাধীন হবিপুর গ্রামের সাম্প্রতিক বিয়ে হওয়া জনৈক নববধূকে (২০) পাশের বাড়ির ভন্ডপীর আ. মজিদ ভূইঁয়া (৫০) চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি ওই নববধূ প্রথম দিকে লোকলজ্জার ভয়ে চেপে গেলেও পরবর্তীতে তার স্বামী ও শাশুড়িকে গোপনে জানায়। এরপর ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে প্রভাবশালী ভন্ডপীর আ. মজিদ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে।

এলাকায় ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হলে খবর পেয়ে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা মঙ্গলবার বিকাল ৫টায় অভিযান চালিয়ে ওই নববধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন এবং জিজ্ঞাসাবাদের জন্য পীরের ছেলে শাহদত হোসেনকে (৩০) আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ধনবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোষযোগ্য না হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, খবর পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞসাবাদের জন্য ভন্ডপীরের ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার নায়ক পলাতক ওই ভন্ডপীর আ. মজিদকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চিকিৎসার নামে একাধিকবার নববধূকে ধর্ষণ

প্রকাশের সময় : 09:00:02 pm, Tuesday, 30 April 2019