সংবাদ শিরোনাম:

কাউনিয়ায় সাদা রঙের ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্রার হাসান আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:28:57 pm, Sunday, 28 April 2019
  • 28 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের অন্যান্য জেলার মতোই বরিশালে ঢুকছে মরণ নেশা ইয়াবা। তবে মাদক ব্যবসায়ীরা কৌশলে ইয়াবার রং পাল্টিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাদা রঙের ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে নিউ ভাটিখানা শাহজাহান মিয়ার গলি থেকে সাদা রঙের ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, নগরীর নিউ ভাটিখানা এলাকায় গভীর রাতে ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই এলাকার মৃত ইদ্রিস এর ছেলে আব্রার হাসান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। এ সময় তার কাছ থেকে ১০ পিস সাদা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃত আব্রার হাসান দীর্ঘদিন যাবত অন্য জেলা থেকে ইয়াবা এনে নগরীর কাউনিয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

অভিযানে অংশ নেন এসআই সেলিম রেজা, এসআই হাবিব, এসআই জসিম, এএসআই সাইফুল, এএসআই ফিরোজ, এএসআই হুমায়ুন, এএসআই মাহাবুব, এএসআই হালিম, এএসআই জিয়া ও এএসআই জসিম। এ ঘটনায় আটককৃতকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৩০)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাউনিয়ায় সাদা রঙের ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্রার হাসান আটক

প্রকাশের সময় : 01:28:57 pm, Sunday, 28 April 2019