হিজলায় বাগদা চিংড়ির রেনু পাচারকারীর দুই ব্যক্তির কারাদন্ড Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হিজলায় বাগদা চিংড়ির রেনু পাচারকারীর দুই ব্যক্তির কারাদন্ড

হিজলায় বাগদা চিংড়ির রেনু পাচারকারীর দুই ব্যক্তির কারাদন্ড

হিজলায় বাগদা চিংড়ির রেনু পাচারকারীর দুই ব্যক্তির কারাদন্ড,voiceofbarishal.com




থানা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে চার লাখ বাগদা চিংড়ির রেণু ও ১২ মণ জাটকাসহ দুইজনকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।

তিনি জানান, ভোলা থেকে চিংড়ির রেনু পোনা ও জাটকা শরীয়তপুরে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ এপ্রিল) দিনগত মধ্যরাতে হিজলার শাখা নদীর চরকেল্লা এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত কাঠের একটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়।

এ সময় নৌকা থেকে চার লাখ বাগদা চিংড়ির রেণু ও ১২ মণ জাটকা জব্দ করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম দুইজনকে এই কারাদন্ড দেন।দন্ডপ্রাপ্তরা হলেন-ভোলার পূর্ব ইলিশা এলাকার কামাল হোসেন (৪০)ও স্বপন চন্দ্র তালুকদার (৪০)। আটক আরেকজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD