সংবাদ শিরোনাম:

মেয়র নাইটে কলাপাড়ায় শহীদ বেদিতে হিন্দি গানের সাথে অশ্লীল নাচ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:01:37 pm, Saturday, 20 April 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মেয়র নাইট নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন পৌর মেয়র বিপুল হাওলাদার। অভিযোগ, এ অনুষ্ঠানে শহীদ বেদিতে হিন্দি গানের সঙ্গে অশ্লীল নাচ করা হয়।গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, বৈশাখী উৎসবের অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র নাইটের আয়োজন করেন পৌর মেয়র বিপুল হাওলাদার। ওই অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে এক তরুণী অশ্লীলভাবে নৃত্য প্রদর্শন করে। অনুষ্ঠানে আসা কয়েকজন ওই নাচের ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে পুরো দেশজুড়ে তৈরি হয় বিতর্কের। শহীদ বেদিতে মেয়রের এমন কাণ্ড মেনে নিতে পারেননি দেশের সাধারণ মানুষ। বেশ কয়েকজন এমন কাজের জন্য মেয়রের শাস্তি কামনা করেন।

এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ ও সহকারী পরিচালক সি. পি. পি. মো. আসাদুজ্জামান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান জানান, তিন সদস্যের কমিটি আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেবে। তারপর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কলাপাড়া মেয়র বিপুল হাওলাদারকে ফোন দিলে তিনি ধরেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেয়র নাইটে কলাপাড়ায় শহীদ বেদিতে হিন্দি গানের সাথে অশ্লীল নাচ

প্রকাশের সময় : 07:01:37 pm, Saturday, 20 April 2019