সংবাদ শিরোনাম:

তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:12:41 pm, Monday, 13 August 2018
  • 75 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শপথ নিয়েছেন ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজুলুল হক দেওয়ান। আজ ১৩ আগস্ট সকালে তাকে শপথবাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম, ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক সহ বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক।

গত ২৫ জুলাই অনুষ্ঠিত উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান। এরআগে তিনি একই উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ১৯৯২ সাল থেকে ৪ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তজুমদ্দিনের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অহিদ উল্যাহ জসিমের মৃত্যুর পর এই উপজেলায় উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ

প্রকাশের সময় : 10:12:41 pm, Monday, 13 August 2018