সংবাদ শিরোনাম:

ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে পিটিয়ে পুলিশে দিল জনতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:26:53 pm, Wednesday, 17 April 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: যৌন নির্যাতনের অভিযোগে ঝিনাইদহ শহরের আলহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিন ছাত্রীকে যৌন নির্যাতন করায় অভিভাবকরা বুধবার দুপুরে স্কুলে গিয়ে তাকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ স্কুল থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।প্রধান শিক্ষক আব্দুস সালাম ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে।

এক ছাত্রীর পিতা অভিযোগ করেন তার মেয়েকেও লম্পট প্রধান শিক্ষক স্পর্শকাতর জায়গায় হাত দিত। বাড়ি গিয়ে তার মেয়ে বিষয়টি জানায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, শ্রেণি কক্ষে ৪র্থ শ্রেণির তিন শিশু ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানী করতো প্রধান শিক্ষক আব্দুস সালাম। বিষয়টি অভিভাবকদের জানালে তারা বুধবার দুপুরে প্রধান শিক্ষককে মারধর করে।এদিকে যৌন নির্তাতরে অভিযোগে প্রধান শিক্ষক আব্দুস সালামের বিরুদ্ধে বুধবার বিকালে একটি মামলা হয়েছে। কামারকুন্ডু গ্রামের শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন বলে সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ছাত্রীদের যৌন হয়রানি: প্রধান শিক্ষককে পিটিয়ে পুলিশে দিল জনতা

প্রকাশের সময় : 11:26:53 pm, Wednesday, 17 April 2019