মুরগির ওষুধ সেবনে গৃহবধূর মৃত্যু Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




মুরগির ওষুধ সেবনে গৃহবধূর মৃত্যু

মুরগির ওষুধ সেবনে গৃহবধূর মৃত্যু




আমতলী প্রতিনিধি: ছেলেকে বিয়ে দিয়েছেন একদিন আগে। বাড়ি ভর্তি মেহমান। দম ফেলার ফুসরত নেই পঞ্চাশোর্ধ আলেয়া বেগমের। কাজ করতে করতে নিজের শরীর খারাপ লাগার বিষয়টি বুঝতে পারেন নিজেই। তাই অসুস্থ আলেয়া বেগম সুস্থতার জন্য সেবন করেন ওষুধ। কিন্তু কে বা কারা তার ওষুধের পাশেই রেখে যায় মুরগির ওষুধ। আর ভুল করে নিজের ওষুধ ভেবে মুরগির ওষুধ সেবন করেন তিনি। মঙ্গলবার সকালের এ ঘটনার পর আর বাঁচানো যায়নি তাকে। আলেয়া বেগম বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া এলাকার মো. মোশাররফ হোসেন মৃধার স্ত্রী।

নিহতের ছেলে মো. ফয়সাল জানান, মঙ্গলবার সকালে ভুলক্রমে মুরগির ওষুধ সেবন করার পর তার মাকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালের চিকিৎসকরা তার পেট ওয়াশ করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে মারা যান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD