ভিসির পদত্যাগ নয়তো পূর্ণ মেয়াদের ছুটির দাবি ববি'র শিক্ষার্থীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভিসির পদত্যাগ নয়তো পূর্ণ মেয়াদের ছুটির দাবি ববি’র শিক্ষার্থীরা

ভিসির পদত্যাগ নয়তো পূর্ণ মেয়াদের ছুটির দাবি ববি’র শিক্ষার্থীরা




নিজস্ব প্রতিবেদক:ভিসির পদত্যাগ নয়তো পূর্ণ মেয়াদের ছুটির বিষয়ে লিখিত প্রাপ্তির দাবিতে অনড় থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটির দিন শুক্রবারেও কর্মসূচি পালন করেছে।আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচতলায় প্রধান ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন শুরু করে। যা সন্ধ্যার আগমুহূর্ত পর্যন্ত চলে।এ সময় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়ার পাশাপাশি গানও পরিবেশন করেন।এদিকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীরা প্রতিবাদী কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।আন্দোলনরত শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখ বাঙ্গালির প্রাণের উৎসব। এ দিন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলশোভাযাত্রার র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে। শিক্ষার্থীরা চাচ্ছে পহেলা বৈশাখে প্রতিবাদী কর্মসূচি পালন করতে। কর্মসূচির বিষয়বস্তু চূড়ান্ত হতে আরো সময় লাগবে বলে জানিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখে কর্মসূচি যাই হোক আমাদের সকল শিক্ষার্থীদের দাবীর কথা ফুটিয়ে তোলা হবে।

অপর শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, ভিসির পদত্যাগ নয়তো পূর্ণ মেয়াদের ছুটির বিষয়ে লিখিত না পাওয়া পর্যন্ত আন্দোলনের পথ থেকে পিছু হটার কোন কারণ নেই। আজ ১৮ দিন ধরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচি চলছে, দাবী আদায় না হওয়া পর্যন্ত চলবে।এদিকে গতকাল সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। যাদের মধ্যে বেশ কয়েকজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD