সংবাদ শিরোনাম:

বরগুনায় ধসে পড়ল স্কুলের ছাদ,অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:39:55 am, Wednesday, 10 April 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:বরগুনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাদের একাংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে পৌর শহরের আমতলা পাড় এলাকার ১৬নং মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নিপা জানান, আজ সকালে ক্লাস চলাকালীন সময় একটি শ্রেণিতে ছাদের একাংশ ধসের ঘটনা ঘটছে।এ সময় ওই শ্রেণিতে শিক্ষার্থীদের ক্লাস চলছিল। যেই স্থানে ছাদের একাংশ ধসে পড়েছে সেই স্থানে রিফাত নামে এক শিক্ষার্থী বসা ছিল। রিফাত ইউনিফর্ম পরে না আসার কারণে তাকে আমি ইউনিফর্ম পরতে বাসায় পাঠাই। রিফাত ওই স্থান থেকে উঠে বাসায় যাওয়ার এক থেকে দেড় মিনিটের ব্যবধানে ছাদ ধসের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দু’বছর আগে তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেন। এই দুই বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ এই ভবনে কোনো সংস্কার হয়নি। এমনকি ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া এবং এ ভবনের ছবিসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা কর্ণপাত করেননি বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, এ ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটির যে যে স্থানে ফাটল দেখা দিয়েছে, সে স্থানের পলেস্তারা ফেলে দিতে বলা হয়েছে।এর আগে গত শনিবার ১১টার দিকে বরগুনার তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও তিনজন। উপজেলার ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় ধসে পড়ল স্কুলের ছাদ,অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা

প্রকাশের সময় : 02:39:55 am, Wednesday, 10 April 2019