দুর্বৃত্তদের আগুনে দগ্ধ নুসরাতের অস্ত্রোপচার সম্পন্ন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুর্বৃত্তদের আগুনে দগ্ধ নুসরাতের অস্ত্রোপচার সম্পন্ন

দুর্বৃত্তদের আগুনে দগ্ধ নুসরাতের অস্ত্রোপচার সম্পন্ন




অনলাইন ডেস্ক:ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ শিক্ষার্থী নুসরাত জাহান রাফির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টার একটু পরে অস্ত্রোপচার শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় শেষ হয় অস্ত্রোপচার।নুসরাতের চিকিৎসায় গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান জাতীয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল তার একটি অস্ত্রোপচার করা হবে। সেই সিদ্ধান্ত সিঙ্গাপুরের চিকিৎসকদের জানালে তারাও একমত পোষণ করেন। উভয় সিদ্ধান্তক্রমে তার অস্ত্রোপচার করা হয়। এখন সে আগের থেকে একটু ভালো আছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে আছে।আবুল কালাম জানান, অস্ত্রোপচারের বিভিন্ন কাগজপত্র ও অন্যান্য কাগজপত্র আবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ কাগজপত্র নিয়ে তাদের সঙ্গে বিকেলে আবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হবে।উল্লেখ্য, শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান নুসরাত জাহান রাফি নামের ওই ছাত্রী। মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে রাফি ওই বিল্ডিংয়ের চার তলায় যান।

সেখানে মুখোশ পরা চার-পাঁচ ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।এর আগে গত ২৭ এপ্রিল ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।এদিকে এ ঘটনায় রোববার থেকে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত মাদরাসার স্বাভাবিক কার্যক্রম ও অনির্দিষ্টকালের জন্য হোস্টেল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD