সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে যুবকের কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:14:44 pm, Sunday, 7 April 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে পর্ণগ্রাফি আইনের মামলায় দুলাল হোসেন (১৮) নামে এক যুবককে এক বছর দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়।রোববার (৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম রুবাইয়া আমেনা এ রায় ঘোষণা করেন।এ মামলার দুই আসামীকে অব্যহতি দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত দুলাল ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি সড়কে বাসা ভাড়া করে থাকেন। সে রাজাপুর উপজেলার বড়গালুয়া পাকাপুল এলাকার মৃত আবদুল মান্নান হাওলাদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল দুপুরে ঝালকাঠি শহরের বাসস্ট্যান্ড এলাকার ‘আলেয়া পল্লী ফোন’ নামের একটি দোকানে অভিযান চালায় বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। ওই দোকানের একটি কম্পিউটার ও একটি পেনড্রাইভের ভেতরে পর্ণগ্রাফি ভিডিও ও ছবি উদ্ধার করে তাঁরা।এসময় দোকানের মালিক দুলাল হোসেন, মামুন খলিফা ও মো. রাসেল হাওলাদারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বরিশাল র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুর রেজ্জাক বাদি হয়ে ঝালকাঠি থানায় পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।মামলা তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত চারজন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে দুলাল হোসেনকে দন্ডাদেশ ও অন্যদুজনকে অব্যহতি প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে যুবকের কারাদণ্ড

প্রকাশের সময় : 05:14:44 pm, Sunday, 7 April 2019