সংবাদ শিরোনাম:

সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাংসদ রাশেদ খান মেনন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:40:38 pm, Friday, 22 March 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।
আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস মেননকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মেনন অক্ষত ছিলেন।

রাশেদ খান মেনন শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। ওয়ার্কার্স পার্টি অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িতে করে যাবার সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি অপেক্ষমান বাস হঠাৎ করে স্টার্ট দিয়ে রাশেদ খান মেননের গাড়িকে ছিঁচড়ে দেয়।

কর্তব্যরত সার্জেন্ট বাসটি থামিয়ে চালককে আটক করলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স ছিলো না, এমনকি গাড়ির ফিটনেসও ছিলো না। চালকে আটক করেছে বনানী থানা পুলিশ।সূত্র: ডিএম/ইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাংসদ রাশেদ খান মেনন

প্রকাশের সময় : 05:40:38 pm, Friday, 22 March 2019