সংবাদ শিরোনাম:

আগৈলঝাড়া বাস উল্টে ধানক্ষেতে, আহত ১৫

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:33:50 pm, Thursday, 14 March 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে আগৈলঝাড়ার-পয়সারহাট সড়কের ফুল্লশ্রী বাইপাস নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুল্লশ্রী বাইপাস এলাকা অতিক্রমকালে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব ১৮-৮৬৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে।

হাবিবুর রহমান নামে এক যাত্রী জানান, রাজধানী ঢাকা থেকে বুধবার রাত ১০টার দিকে যাত্রী নিয়ে পয়সারহাটের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। কিন্তু গাড়ির চালক ইদ্রিস মিয়া চলন্ত গাড়িতেই ঝিমুচ্ছিলেন। চালকের ঝিমুনিতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আগৈলঝাড়া বাস উল্টে ধানক্ষেতে, আহত ১৫

প্রকাশের সময় : 10:33:50 pm, Thursday, 14 March 2019