সংবাদ শিরোনাম:

মাদ্রাসা ছাত্রকে ‘বলাৎকার’, রিমান্ডে শিক্ষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:26:45 pm, Thursday, 14 March 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:সাভারের আশুলিয়ার কুরগাঁওয়ের আল মুসলিম মডেল মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ওই মাদ্রাসার শিক্ষক মো. মহসীন আলীকে (২৫) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার একজন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাদ্রাসা শিক্ষকের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই বদরুজ্জামান শিক্ষক মহসীনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়েছিলেন। মহসীনের পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী।

ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ এফ এম মারুফ চৌধুরী শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে এ আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদশর্ক মো. আসাদুজ্জামান জানান।

রিমান্ড আবেদনে বলা হয়, ওই বালকটি গত ১০ মার্চ দুপুর ২টার দিকে ভাত খেতে এসে কান্নাকাটি করলে তার মা জানতে পারেন যে, আগের রাত ১২টার দিকে তাকে বলাৎকার করেছেন মাদ্রাসা শিক্ষক মহসীন।

শিশুটি তার মাকে জানায় যে, ঘটনাটি কাউকে বললে তাকে মেরে ফলার হুমকি দেন ওই শিক্ষক। এই শিক্ষকের বিরুদ্ধে এ রকম অভিযোগ আগেও এসেছে। তার অত্যাচারে অনেক ছাত্র মাদ্রাসা ছেড়ে চলে গেছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলায় গত মঙ্গলবার শিশুটির জবানবন্দি নেন একই আদালতের অপর বিচারক রাজীব হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মাদ্রাসা ছাত্রকে ‘বলাৎকার’, রিমান্ডে শিক্ষক

প্রকাশের সময় : 10:26:45 pm, Thursday, 14 March 2019