২৯ মার্চ থেকে বরিশাল-কলকাতা রুটে সরাসরি জাহাজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




২৯ মার্চ থেকে বরিশাল-কলকাতা রুটে সরাসরি জাহাজ

২৯ মার্চ থেকে বরিশাল-কলকাতা রুটে সরাসরি জাহাজ




অনলাইন ডেস্ক:ভারত-বাংলাদেশের এক চুক্তির আওতায় চলতি মাসের ২৯ তারিখে পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু হচ্ছে ঢাকা-কলকাতা নৌ-রুটে। এম ভি মধুমতি নামের একটি জাহাজ নারায়ণগঞ্জের পাগলা থেকে ছেড়ে বরিশাল-মোংলা-সুন্দরবন হয়ে কলকাতায় পৌঁছাবে।

ঢাকা-কলকাতা ভ্রমণ পিপাসুদের জন্য এই সুখবর দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন।

সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৯ মার্চ থেকে ঢাকার পাগলা মেরিএন্ডারসন জেটি থেকে রাত নয়টায় এম ভি মধুমতি জাহাজটি ছেড়ে যাবে। এটি বরিশাল-মংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে কলকাতায় প্রবেশ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জাহাজে কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুই জন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রীপ্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার টাকা এবং সুলভ শ্রেণি বা ডেক (যাত্রীপ্রতি) ১৫০০ টাকা।

ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে নৌপ্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এই সার্ভিসটি চালু হচ্ছে।

গেল বছর এ সংক্রান্ত এক চুক্তিতে সই করে দুই দেশ। নৌযান চালুর ফলে ভারতের গঙ্গা এবং বাংলাদেশের যমুনা ও ব্রহ্মপুত্র এই তিন নদী নৌযোগাযোগে সংযুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD