সংবাদ শিরোনাম:

ভোলায় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:14:33 pm, Sunday, 10 March 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।ভোলায় নার্সিং শিক্ষা ধ্বংসের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহতের ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রবিবার (১০ মার্চ) সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার আয়োজনে সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং শিক্ষার্থীরা। পরে ভোলা সদর হাসপাতালের সামনে শিক্ষার্থী ঘণ্টাব্যাপী মাববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার সভাপতি সোনিয়া সরকার, সাধারণ সম্পাদক রেমিন আক্তার, মাহামুদা আক্তার, সনিয়া আক্তার প্রমুখ।

তারা বলেন, উচ্চ মাধ্যমিক পাস করে তিন বছর মেয়াদি কোর্স করি আমরা। আবার দুই বছর ইন্টার্ন করি। আর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ছয় মাসের কোর্সে নার্স হবে? এটা কি কোনো নিয়ম হলো? এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাচ্ছি আমরা। তিনি নার্স দরদী তিনি আমাদের বিষয়টি নিশ্চয় দেখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের সময় : 09:14:33 pm, Sunday, 10 March 2019